শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

‘বঙ্গবন্ধু’তে তোফায়েল হচ্ছেন সাব্বির

বিনোদন ডেস্ক / ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

সাব্বির আহমেদ জানালেন, তাঁর সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। দুই দফায় বিএফডিসি ও বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে এই ছবির কাস্টিং ডিরেক্টর ও ডিরেক্টরের সঙ্গে দেখা করেন, কথা বলেন। অডিশনেও অংশ নেন। ছয় মাস পর জানতে পারেন, এই চলচ্চিত্রে তাঁকে তোফায়েল আহমেদ চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছে।

চলচ্চিত্রে বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের চরিত্র রূপদান করতে পারাটাকে জীবনের অনেক বড় অর্জন মনে করছেন সাব্বির। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, বঙ্গবন্ধুও তাঁকে খুব স্নেহ করতেন। তাঁর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। এমন একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া। চরিত্রটি পর্দায় ঠিকভাবে ফুটিয়ে তুলতে আমি তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলেছি। তাঁর রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে পড়াশোনা করেছি। নানাভাবে তাঁকে জানার চেষ্টা করেছি। বই পড়ে, ইউটিউব দেখে, কথা বলে তাঁকে জানার এবং বোঝার চেষ্টা করেছি।’

সাব্বির এ–ও বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি চলচ্চিত্রে অভিনয় করতে পেরে আমি খুবই আনন্দিত। এই চলচ্চিত্রে আমাকে যদি একটা দৃশ্যেও কাজ করার কথা বলত, তাতেও আমি সানন্দে রাজি হতাম। সেখানে এত বড় একটি চরিত্র, আনন্দের অনুভূতি ভাষায় প্রকাশের মতো না।’

‘বঙ্গবন্ধু’র শুটিংয়ে অংশ নিতে ফেব্রুয়ারিতে মুম্বাই যান সাব্বির আহমেদ। সেখানে ১৩ দিন ছিলেন তিনি। এ বছরের অক্টোবরে বাংলাদেশে তাঁর আবার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। ছবিতে বঙ্গবন্ধু করছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালক শ্যাম বেনেগাল।

ছোটবেলা থেকেই অভিনয় করেন সাব্বির। ১৯৯৭ সালে মাগুরার লায়ন কিং ক্লাব নামের একটি দলের হয়ে শিশু অভিনেতা হিসেবে তাঁর যাত্রা শুরু। ২০০৫ সালে অভিনয়ের তাড়নায় ঢাকায় এসে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলে যোগ দেন সাব্বির। ‘লোকনায়ক’, ‘শ্যামা প্রেম’ নাটকে অভিনয় করেন তিনি। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রেও কাজ শুরু করেন। ২০০৮ সালে ঈদের আগে সাব্বিরের প্রথম বিজ্ঞাপনচিত্র ‘বাংলালিংক: ঈদে বাড়ি যাই’ প্রচারিত হয়। এটি তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলে মনে করেন সাব্বির।


এই ক্যাটাগরির আরো সংবাদ