একাত্তরের দর্পণের সম্পাদক এবং দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক সাংবাদিক খোরশেদ আহমেদের মা আমেনা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি মরহুম আবদুল ওয়াদুদ মাস্টারের স্ত্রী।
গত বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার সাভারে তার ছোট বোনের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সংবাদে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
রাতে তার গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ২ মেয়ে নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।