শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

অবশেষে বিজয়-রাশমিকার বাগদান সম্পন্ন

বিনোদন ডেস্ক / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

অপেক্ষার অবসান ঘটিয়ে চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন দক্ষিণ ভারতীয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। ঘনিষ্ঠ পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে আংটিবদল হয়েছে। তাদের বিয়ের পরিকল্পনা রয়েছে আগামী বছরের ফেব্রুয়ারিতে।

শুরুর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রেখেছেন তারা। তবে সম্প্রতি বিজয় শেরওয়ানি ও রাশমিকা শাড়ি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, যা অনুরাগীদের মধ্যে বাগদান ও বিয়ে নিয়ে আলোচনা জোরদার করে।

বিজয়-রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সালের ‘গীতা গোবিন্দম’ ছবির সময়। পরে তারা একসঙ্গে অভিনয় করেন ‘ডিয়ার কমরেড’-এ, যা বক্স অফিসে সাফল্য পায়। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে দুজনকে হাত ধরাধরি করে জনসমক্ষে দেখা গেছে।

কাজের দিক থেকে রাশমিকা অভিনীত ‘থাম্মা’ ছবিটি এ বছরের দীপাবলিতে মুক্তি পাবে। এছাড়া তিনি ‘ককটেল ২’-এ শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করছেন। দক্ষিণে ‘এক্সপ্রেশন কুইন’ ও ‘ন্যাশনাল ক্র্যাশ’ খেতাবে পরিচিত রাশমিকা বলিউডেও ‘অ্যানিম্যাল’ ছবিতে নজরকাড়া অভিনয় করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ