শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি

আন্তর্জাতিক ডেস্ক / ০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মারাকেশের মেয়র ফাতিমা এজাহরা আল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর মঙ্গলবার দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে সরকার গঠনের দায়িত্ব দেন।

রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, ৫০ বছর বয়সী আল মানসুরিকে ‘নতুন সরকার গঠনের’ দায়িত্ব দিয়েছেন রাজা ষষ্ঠ মোহাম্মদ। এর আগে তিনি আবাসনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর টেলিভিশনে দেওয়া ভাষণে আল মানসুরি বলেন, তার নিয়োগ ‘ঐতিহাসিক’। তিনি বলেন, মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। বিষয়টি তার পাশাপাশি দেশের নারীদের জন্যও গর্বের।

আল মানসুরি জানান, নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে তার দলের অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে। এরপর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আল মানসুরির মধ্য-ডানপন্থী অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ সদস্যের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে তারা ৩১টি আসন বেশি পেয়েছে। তবে নির্বাচনে গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন ভোটার উপস্থিতি ছিল।

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পিএএমকে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করে সরকার গঠন করতে হবে। একই সঙ্গে বড় ধরনের নীতিগত বিষয়ে মরক্কোর রাজার সাংবিধানিক ও রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ।

২০০৮ সালে পিএএম প্রতিষ্ঠার বছরই দলটিতে যোগ দেন আল মানসুরি। ২০০৯ সালে তিনি প্রথম নারী হিসেবে মারাকেশের মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালে মেয়র পদ হারানোর পর ২০২১ সালে আবারও ওই পদে নির্বাচিত হন।

নতুন সরকারের সামনে বেকারত্ব, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক বৈষম্যসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যা মোকাবিলার চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে তরুণদের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে দেশটিতে সাম্প্রতিক সময়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আল মানসুরি বলেন, এই সময়টি গুরুত্বপূর্ণ এবং মরক্কোর জনগণ, বিশেষ করে তরুণদের কাছ থেকে সরকারের প্রতি ব্যাপক প্রত্যাশা থাকবে। নাগরিকদের উদ্বেগের বিষয়ে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান দেওয়ার মতো কর্মসূচি গ্রহণের কথাও জানান তিনি।

পিএএম তাদের পাঁচ বছরের কর্মসূচিতে গড়ে বার্ষিক ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, ২ শতাংশ মূল্যস্ফীতি এবং অন্তত ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ