শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মেয়র জিল্লুর রহমান জুয়েল

নিজস্ব প্রতিবেদক / ১৩৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

যতদিন পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ না হয় চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত পরিষদ তাদের সম্মানীর টাকা নেবে না। এছাড়াও চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল তার পুরো মেয়াদকালে কোনো সম্মানীর টাকা গ্রহণ করবেন না। সেই সম্মানীর টাকায় তিনি চালু করছেন ‘মেয়র ভাতা’। এ ভাতার টাকা পাবেন অসহায় দুস্থ আর অসচ্ছল মেধাবী শিক্ষর্থীরা। হবে সামাজিক কাজও।

সম্প্রতি চাঁদপুর পৌরসভার মেয়র এড. জিল্লুর রহমান জুয়েলের সঙ্গে আলাপকালে এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি বলেন, আমি আমার বেতন নিচ্ছি না। সিদ্ধান্ত নিয়েছি পুরো মেয়াদকালেও সম্মানী নেব না। সম্মানীর পুরো টাকা দুস্থ অসহায় মানুষদেরকে ভাতা হিসেবে দেয়ার পরিকল্পনা করেছি। আমার সম্মানীর অর্থ একটি ব্যাংক একাউন্টে জমা রাখছি। প্রতি মাসেই সে টাকা জমা হবে। ওই টাকা থেকেই দুস্থ অসহায়দের মাঝে দেয়া হবে ‘মেয়র ভাতা’।

তিনি আরো বলেন, আমাদের অফিস স্টাফদের বেতন এখন পর্যন্ত বকেয়া আছে। তাদের বকেয়া বেতন যতদিন পরিশোধ না হবে ততদিন আমাদের পৌর পরিষদের কেউই বেতন নেবেন না। এটা আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত করলেন স্থাপন পৌর মেয়র। সুধীসমাজ মনে করেন, তার এ সিদ্ধান্ত সারাদেশে অনুকরণীয় হতে পারে।

পৌরসভায় নাগরিক সেবা নিতে আসা কয়েকজন জানান, মেয়র নির্বাচিত হওয়ার পর জিল্লুর রহমান জুয়েল বিভিন্ন কাজের মাধ্যমে একের পর এক উদাহরণ তৈরি করছেন। যা আমরা আগে কখনো চিন্তাও করতে পারিনি। ব্যতিক্রমী চিন্তা ও কাজের দ্বারা তিনি ইতোমধ্যে পৌরবাসীর আস্থা অর্জন করে চলেছেন। ইচ্ছা করলেই এখন মেয়রের সঙ্গে দেখা করা যায়। অভিযোগ অনুযোগ তিনি সরাসরি শুনছেন। এর আগে এমনটি হতে দেখিনি।

পৌরসভা সূত্রে জানা যায়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন পাঁচমাস বকেয়া রয়েছে। এ বেতন না পাওয়ায় সবচেয়ে বেশি অসুবিধায় রয়েছে পৌরসভার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ