শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মডেল-অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার পিতার মৃত্যু

বিনোদন ডেস্ক / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

মডেল-অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী গত সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।

এর আগে রবিবার তার গলব্লাডারের অপারেশন করা হয়েছিল। মঙ্গলবার খুলনার নগরীর শামসুর রাহমান রোডে মরহুমের বাসভবনের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে তাকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী মাহাবুবা চৌধুরী, দুই কন্যা জেবুন্নেসা কেয়া ও জান্নাতুল ফেরদৌস পিয়া, একমাত্র পুত্র মাহাবুব আবদুল্লাহ চৌধুরী, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

পিয়ার পরিবার এবং শুভাকাঙ্খীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

জান্নাতুল ফেরদৌস পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর ২০০৮ সালে র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত আছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ