শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির

দর্পণ ডেস্ক / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৩ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জীবনের ঝুঁকি নিয়ে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় জাতীয় ছাত্রশক্তি গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
সংগঠনটির দাবি, কয়েক দিনের টানা বর্ষণে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বহু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে বা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অনেক পরীক্ষার্থীকে বুকসমান পানি ও তীব্র স্রোত অতিক্রম করে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে, যা তাদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া বন্যায় অনেক শিক্ষার্থীর ঘরবাড়ি, বই-খাতা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়া মেধা মূল্যায়নে বৈষম্য সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশব্যাপী অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন পরীক্ষার সময়সূচি ঘোষণার আহ্বান জানানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ