শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ভারতে জয়ার অভিনয়ে ঘোর আপত্তি তৃণমূল নেত্রীর

বিনোদন ডেস্ক / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের টালিউডে কাজ এবং তার জনপ্রিয়তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা জুঁই বিশ্বাস সম্প্রতি একটি ফেসবুক পোস্টে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জুঁই বিশ্বাস, যিনি কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, তার পোস্টে প্রশ্ন তুলেছেন কেন একজন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে টালিউডে এত বড় সুযোগ দেওয়া হচ্ছে, যখন পশ্চিমবঙ্গের নিজের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে পারেন না। তিনি অভিযোগ করেছেন, এই সুযোগ প্রদানে যারা ভূমিকা নিচ্ছেন তারা কি দেশবিরোধী কাজ করছেন না।

তিনি আরও প্রশ্ন তুলেছেন, ‘বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশি শিল্পীদের প্রতি এত উদারতা কেন?’ জুঁই বিশ্বাসের এই বক্তব্য টালিউডের অনেকেই শেয়ার করেছেন এবং নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

এদিকে, জয়া আহসানের অভিনীত সিনেমা ‘ডিয়ার মা’ ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তির আগ মুহূর্তেই এই বিতর্কে টালিউড উত্তাল হয়ে উঠেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ