শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

নন্দীগ্রামে চোরাই গরু উদ্ধার সহ আটক : ১

আমিনুল ইসলাম জুয়েল, নন্দীগ্রাম (বগুড়া) / ১৬৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

বগুড়ার নন্দীগ্রামে চোরাই গরু সহ চুরির সাথে জরিত মোঃ নজরুল ইসলাম কুদ্দুস (৬০) নামে একজনকে আটক করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

জানা যায়, আটক নজরুল ইসলাম কুদ্দুস উপজেলার ২নং সদর ইউনিয়নের কদমা পূর্বপাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় কদমা উত্তর পাড়া গ্রামের মোঃ ইউনুস আলী তার বাড়ির বারান্দায় বাধা গরু দেখতে না পেয়ে চারিদিকে খুজাখুজি করে, পরবর্তীতে গ্রামের কয়েকজন জানায় তার গরু কদমা পূর্বপাড়ার মোঃ আলম ও মোঃ লিটন এবং মোঃ কুদ্দুস কে নিয়ে যেতে দেখেছে। পরে বিষয়টি থানা পুলিশ কে জানালে, নন্দীগ্রাম থানার এসআই রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে একই ইউনিয়নের হাটলাল ধামপাড়া গ্রামে অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু উদ্ধার সহ গরুচোর কুদ্দুস কে হাতেনাতে গ্রেফতার করে, এ সময় মোঃ আলম ও মোঃ লিটন পালিয়ে যায়।

এ বিষয়ে গরুর মালিক মোঃ ইউনুস আলী জানান, ঘটনার দিন আমার স্ত্রী ও মা দুজনেই আমার খালার বাড়িতে অসুস্থ খালাকে দেখতে গিয়েছিল এবং আমি ওমরপুর হাটে গিয়েছিলাম আর এই সুযোগে আমার গরু চুরি করে নিয়ে গেছে। উক্ত বিষয়ে অভিযান পরিচালনা কারী এসআই রুবেল মিয়া জানান, অভিযান চালিয়ে চুরি যাওয়া গরু উদ্ধার সহ চুরির সাথে জরিত একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে আর ২জন মোঃ আলম ও মোঃ লিটন পালিয়ে গেছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ