শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

ডিক্যাপ্রিওকে নায়ক হিসেবে চান পূর্ণিমা

বিনোদন ডেস্ক / ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
ডিক্যাপ্রিওক-পূর্ণিমা

‘টাইটানিক’ ছবিতে জ্যাক নামের চরিত্রটিতে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও অর্থাৎ জ্যাকের বিপরীতে ছিলেন কেট উইন্সলেট অর্থাৎ রোজ।

তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল এ সিনেমা যদি বাংলা ভাষায় রিমেক হয়? তবে তাতে রোজ চরিত্রে অভিনয় করবেন পূর্ণিমা। কিন্তু জ্যাক চরিত্রে পূর্ণিমা কাকে চান? সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়ে এমন প্রশ্নের মুখে পড়েছিলেন এই নায়িকা।

পূর্ণিমার উত্তর, ‘লিওনার্দো ডিক্যাপ্রিও কে জ্যাক চরিত্রে চাই।’ সঞ্চালক অন্য কারো নাম জানতে চাইলেও পূর্ণিমা তার সিদ্ধান্তে অটল। তার পরিষ্কার জবাব, ‘এতে ডিক্যাপ্রিওকেই লাগবে।’

প্রসঙ্গত, ‘টাইটানিক’ সিনেমা মুক্তির বছরেই নবম শ্রেণিতে পড়াকালীন নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখেন পূর্ণিমা। অভিষেক চলচ্চিত্রে অভিনয় করেই সবার নজর কাড়েন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘এ জীবন তোমার আমার’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘মায়ের সম্মান’, ‘শাস্তি’, ‘শোভা’, ‘হৃদয়ের কথা’ প্রভৃতি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।


এই ক্যাটাগরির আরো সংবাদ