শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শাকিবের সিনেমা দিয়ে খুলছে মধুমিতা

বিনোদন ডেস্ক / ২৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

মহামারি করোনার কারণে গত বছরের ১৮ মার্চ সারা দেশের প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়। করোনা প্রকোপ কিছুটা কমলে গত সেপ্টেম্বরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সিনেমা হল খোলা হয়। কিন্তু খুলেনি রাজধানীর অভিজাত প্রেক্ষাগৃহ মধুমিতা।

এই দীর্ঘ সময়ে বিগ বাজেটের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। যে কারণে মধুমিতা হলও খুলেননি বলে জানান এর কর্ণধার ইফতেখার নওশাদ। এবার শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘ দেড় বছর পর খুলছে মধুমিতা।

আগামী শুক্রবার (২৫ জুন) অনন্য মামুন পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন ইফতেখার নওশাদ। তিনি বলেন, ‘মানসম্পন্ন সিনেমা মুক্তি না পাওয়ায় আমরা হল বন্ধ রেখেছিলাম। শাকিব খানের সিনেমা দিয়ে ১৪ মাস পর মধুমিতার পর্দা উঠছে।’

ঈদুল আজহায় বড় আয়োজনে সিনেমা মুক্তি পেলে মধুমিতা হল চালু থাকবে। তা নাহলে আবারো হল বন্ধ করে দেবেন। নওশাদ জানান, আপাতত সাড়ে ১২টা, ৩টা ও ৬টার শো চলবে; পরবর্তীতে দর্শক সংখ্যা বাড়লে রাতের শো চালু করা হবে।

‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন—মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এর আগে ‘নবাব এলএলবি’ ২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্ল‌্যাটফর্মে মুক্তি পেয়েছিল। এ সিনেমার সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় সিনেমাটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পান তারা।

পরবর্তীতে ‘নবাব এলএলবি’ সিনেমা হলে মুক্তির জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১টি সংলাপ নিয়ে আপত্তি জানায় প্রতিষ্ঠানটি। দৃশ্যগুলো বাদ দিয়ে সেন্সর বোর্ডে পুনরায় জমা দেওয়ার পর মুক্তির অনুমতি পেয়েছেন নির্মাতা।


এই ক্যাটাগরির আরো সংবাদ