শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

প্রিয়াঙ্কার ‘সোনা’

বিনোদন ডেস্ক / ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১

বলিউডের অনেক তারকা শিল্পী ব্যবসায় নাম লিখিয়েছেন। এ তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামী নিক জোনাসের সঙ্গে বসবাস করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই একটি রেস্তোরাঁ খুললেন এই অভিনেত্রী। নিউ ইয়র্কে অবস্থিত এই রেস্তোরাঁর নাম দিয়েছেন ‘সোনা’। গত ৬ মার্চ রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিয়াঙ্কা।

এক টুইটে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন—আপনাদের সামনে ‘সোনা’ উপস্থাপন করতে পেরে আমি খুবই আনন্দিত। নিউ ইয়র্ক সিটির নতুন রেস্তোরাঁ এটি। ভারতীয় খাবারের প্রতি ভালোবাসা থেকে এটি চালু করেছি। ভারতীয় খাবারের যে আস্বাদ পেতে পেতে বড় হয়েছি, তারই প্রতিরূপে গড়ে তোলার প্রয়াস এটি।

পাশাপাশি ভারতীয় রাঁধুনি হরি নায়েককে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। তার দক্ষতা সম্পর্কে অবগত করেছেন তিনি। রেস্তোরাঁটির ডিজাইন করেছেন মেলিসা বাওয়ারস। তাকেও ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ