শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ধূসর চোখে কিলার লুকে শাকিব

বিনোদন ডেস্ক / ২৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
নতুন লুকে শাকিব খান

চোখের রঙ মানুষকে আরো সুদর্শন করে তোলে। অনেকেই বলেন, ধূসর রঙের চোখের মানুষদের যে কেউ পছন্দ করেন। চোখের চাহনিতেই যেন খুন হয়ে যায়! হ্যাঁ, এমনটাই ঘটেছে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের ক্ষেত্রে। তার ফেসবুক পেজে ধূসর চোখের শাকিব খানের একটি ছবি পোস্ট করা হয়েছে।

এ ছবিতে দেখা যায়—তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছেন শাকিব খান। তার মুখে জলন্ত সিগারেট, কালারফুল হেয়ারস্টাইল, আঙুলে আংটি, হাতে ঘড়ি আর ব্রেসলেট। এরপর থেকে ভক্তরা ইতিবাচক মন্তব্য করছেন। শাকিব খানের নতুন লুক মন কেড়েছে শাকিবের নিন্দুকদেরও। নতুন লুকে দর্শকদের চমকে দিয়েছেন এ নায়ক।

মূলত, ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’ সিনেমায় এমন লুক দেখা যাবে শাকিব খানকে। ৬ মার্চ থেকে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শুরু হয়েছে এ সিনেমার শুটিং। এতে নায়কের ভূমিকায় দেখা যাবে এই সুপারস্টারকে। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার দর্শনা। আগামীকাল (৮ মার্চ) নায়িকা দর্শনা শুটিংয়ে অংশ নেবেন।

সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘‘অন্তরাত্মা’ সিনেমার গল্প শুনে আমি মুগ্ধ হয়েছি। বলতে পারেন নিজেকে এই সিনেমায় পর্দায় দেখার জন্য এক্সাইটেড। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত বাঙালিরাও এই সিনেমা দেখে মুগ্ধ হবেন!’’

গত ৫ মার্চ রাতে সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, সিনেমাটির অভিনেতা শাহেদ শরীফ খান, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদ প্রমুখ। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এ সিনেমা।


এই ক্যাটাগরির আরো সংবাদ