শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নতুন প্রেমের সম্পর্কে জড়ালেন শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক / ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১
শ্রাবন্তী চ্যাটার্জি ।

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। গত কয়েক মাস ধরে সংসার ভাঙনের গুঞ্জনে নিয়মিত খবরের শিরোনামে উঠে আসছেন এই অভিনেত্রী। আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী! এমন খবরে সরগরম টলিপাড়া। আর এই গুঞ্জনের আভাস শ্রাবন্তী নিজেই দিয়েছেন।

শ্রাবন্তী চ্যাটার্জি সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কটি ছবি পোস্ট করেছেন। যার একটিতে লিখেছেন—‘যখন প্রেমে পড়েছিলাম তখন খুব ছোট ছিলাম। জানতামই না ভালোবাসা কী? এবার তোমার ক্ষেত্রে হাল ছাড়ব না।’ শ্রাবন্তীর এই অভিব্যক্তি প্রকাশের পরই জোর জল্পনা শুরু হয়েছে, আবারো নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। যদিও কারো নাম উল্লেখ করেননি তিনি।

অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা আরেকটি ছবিতে শ্রাবন্তী লিখেছেন, ‘যদি বলি তোমায় মিস করছি? যদি বলি তোমাকেই আমার প্রয়োজন?’ এ পোস্টের পর অনেকে প্রশ্ন তুলেছেন—তবে কি স্বামী রোশান সিংকে মিস করছেন শ্রাবন্তী। সব ভুলে আবারো তার কাছেই ফিরতে চান তিনি? অন্তর্জালে এ নিয়ে সমালোচনা হলেও কোনো উত্তর এখনো মেলেনি।

২০০৩ সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।

২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। ২০১৯ সালের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত বছরে দুর্গাপূজার আগে থেকে আলাদা থাকছেন তারা। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদের কথা জানাননি এই দম্পতি।


এই ক্যাটাগরির আরো সংবাদ