শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

ভালোবাসা দিবসে আফরান নিশোর ১৫ নাটক

বিনোদন ডেস্ক / ৪৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

এবারের ভালোবাসা দিবসে আফরান নিশো অভিনীত ১৫টি নাটক প্রচারিত হবে। দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে এসব নাটক।

আসুন জেনে নিই সেই নাটকগুলো-

কাজল আরেফিন অমি পরিচালিত ‘লতা অডিও’ নামের আরেকটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো। এটি ভালোবাসা দিবস উপলক্ষে ইতিমধ্যে মোশন রকের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

আফরান নিশো ও মেহজাবিনকে নিয়ে তিনটি নাটক নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকগুলো হলো ‘সিদ্ধান্ত’, ‘আন এক্সপেক্টেড মোমেন্ট’ এবং ‘মেরুন’।

আফরান নিশো অভিনীত ‘বিলোপ’ নামের নাটক পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। নাটকটি ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় আরটিভিতে প্রচারিত হবে।

ভিকি জাহেদ পরিচালিত ‘মাজনু’ নামের একটি নাটক ভালেবাসা দিবস উপলক্ষে লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। একই পরিচালকের ‘ভুলজন্ম’ আরটিভিতে প্রচারিত হবে। এ ছাড়া, ‘ছন্দপতন’ নামের আরেকটি নাটক প্রচারিত হবে। সবগুলো নাটকে অভিনয় করেছেন আফরান নিশো।

ভালোবাসা দিবসে ‘নৈব নৈব চ’ নাটকে দেখা যাবে আফরান নিশোকে। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় নাটকটি এনটিভিতে প্রচারিত হবে।

মেহেদী হাসান জনির পরিচালনায় ‘দেবদাস ২.০’ নাটকটি আজ শনিবার রাত ১০টায় একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর।

‘আবার ভালোবাসার সাধ জাগে’ নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকটি ভালোবাসা দিবসে একটি ইউটিউব চ্যানেলে দেখা যাবে। নাটকে জুটি হয়েছেন নিশো-মেহজাবিন।

আফরান নিশো অভিনীত ‘গোলমরিচ’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। ভালোবাসা দিবস উপলক্ষে এটি প্রচারিত হবে।

মহিদুল মহিম পরিচালিত ‘বান্টি বানু’ নাটকে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

মিজানুর রহমান আরিয়ান ভালোবাসা দিবসের জন্য নির্মাণ করেছেন ‘কাজল রেখা’ নাটকটি। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন। নাটকটি ভালোবাসা দিবসে সিএমভি নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

মাসুম শাহরিয়ার পরিচালিত আফরান নিশো অভিনীত ‘ভুলতে পারি না’ নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে দীপ্ত টেলিভিশনে প্রচারিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ