শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

কাশ্মিরকে স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেন ইমরান

আন্তর্জাতিক ডেস্ক / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ফাইল ফটো)

কাশ্মিরিদের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শুক্রবার কাশ্মির সংহতি দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দিয়েছেন।

১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার পর কাশ্মির ইস্যুতে তিন বার যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। উভয় দেশই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে আসছে। ১৯৪৮ সালে কাশ্মির প্রশ্নে গণভোটের প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ওই প্রস্তাবে কাশ্মিরিদের ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি বেছে নিতে বলা হয়েছিল। তবে এর বিকল্প হিসেবে স্বাধীনতা বেছে নেওয়ার সুযোগ রাখা হয়নি।

শুক্রবার কাশ্মিরের কোটলি শহরে দেওয়া ভাষণে ইমরান এই অঞ্চলের বাসিন্দাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ‘আপনারা যখন আপনাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং আল্লাহর ইচ্ছায় কাশ্মিরের জনগণ পাকিস্তানের পক্ষে তাদের সিদ্ধান্ত নিলে, আমি বলতে চাই, আপনারা স্বাধীনতা নাকি পাকিস্তানের অংশ হওয়াকে বেছে নিবেন সেই সুযোগ আপনাদের দেওয়া হবে। এটা হবে আপনাদের অধিকার।’


এই ক্যাটাগরির আরো সংবাদ