শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

মোটা অঙ্কে ‘কেজিএফ টু’ সিনেমার হিন্দি স্বত্ব বিক্রি!

বিনোদন ডেস্ক / ৩৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ। তার পরবর্তী সিনেমা ‘কেজিএফ-চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’। মোটা অঙ্কে বহুল প্রতীক্ষিত এই সিনেমার হিন্দি থিয়েটিক্যাল স্বত্ব বিক্রি করেছেন নির্মাতারা।

‘কেজিএফ টু’ সিনেমার হিন্দি স্বত্ব কিনেছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট। শোনা যাচ্ছে, এর জন্য ৯০ কোটি রুপি ব্যয় করেছেন তারা।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘যখন কেজিএফ-চ্যাপটার ওয়ান সিনেমা মুক্তি পায় তখন এর হিন্দি সংস্করণের কথা চিন্তাও করা হয়নি। শেষ মুহূর্তে নামমাত্র মূল্যে এর স্বত্ব কিনেছিল এক্সেল এন্টারটেইনমেন্ট। এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রথম সিনেমার চেয়ে এখন কমপক্ষে সাত গুণ বেশি বিনিয়োগ করতে হচ্ছে।’

সূত্রটি আরো বলেন, ‘যশ ও পরিচালক প্রশান্ত নীল দর্শকের সাড়া পেয়ে অবাক হয়েছেন। কেজিএফ ভক্তরা আরো কিছু চাইছেন। কয়েক সপ্তাহের মধ্যে আরো একটি টিজার প্রকাশের পরিকল্পনা করছেন। সিনেমাটি মুক্তি নিয়েও তাদের অনেক বড় পরিকল্পনা রয়েছে।’

শুধু হিন্দি নয়, সিনেমাটির তেলেগু স্বত্বের জন্যও মোটা অঙ্ক দাবি করেছে হম্বালে ফিল্মস। এর জন্য ৬০ কোটি রুপি চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সিনেমাটির দ্বিতীয় পার্ট নিয়ে ভক্তদের উন্মাদনা অনেক বেশি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, এবার এই বক্স অফিস থেকে প্রায় ৬০ কোটি রুপি আয় করবে ‘কেজিএফ টু’। এই আয় ১০০ কোটি রুপিও ছাড়িয়ে যেতে পারে।

যশ ছাড়াও ‘কেজিএফ- চ্যাপটার টু’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ