শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক / ৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ততার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) নামের একটি রাজনৈতিক দলের করা অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

চিফ প্রসিকিউটর বলেন, “মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে আগেই অভিযোগ দিয়েছে এনডিএম। সেটার ভিত্তিতেই তদন্তের কাজ শুরু হয়েছে। দলটিকে অপরাধী সংগঠন হিসেবে বিচার প্রক্রিয়ায় আনার জন্য প্রাথমিক তদন্ত চলছে।”

তিনি আরও বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দল নিষিদ্ধকরণ, সম্পত্তি জব্দ বা নেতাকর্মীদের বিরুদ্ধে নির্দেশনা জারিসহ আইনে নির্ধারিত বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

তদন্ত কি শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই হবে, নাকি ১৪ দলীয় জোটভুক্ত অন্য দলগুলোও এর আওতায় আসবে—এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, “এই মুহূর্তে দল হিসেবে কেবল আওয়ামী লীগের বিষয়েই তদন্ত শুরু হয়েছে। তবে প্রয়োজনে অন্য দলগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী।

এরই ধারাবাহিকতায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রমাণ পাওয়া গেলে বিচারের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ