শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

হাম প্রতিরোধে স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট

দর্পণ ডেস্ক / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে বাংলাদেশ হাইকোর্ট-এ রিট আবেদন দায়ের করা হয়েছে। একই সঙ্গে হামে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।

রিট আবেদনে বলা হয়েছে, হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর প্রকৃত সংখ্যা, সংক্রমণের হার, টিকাদানের অবস্থা ও সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। পাশাপাশি টিকার ঘাটতি, টিকাদানে বিলম্ব এবং প্রতিরোধমূলক ব্যবস্থার ব্যর্থতার কারণ নির্ধারণে স্বাধীন ও সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত না করা, স্বাস্থ্যসেবার ঘাটতি এবং জরুরি পদক্ষেপে বিলম্ব—এসব সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই দ্রুত দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি গ্রহণ এবং প্রয়োজনীয় টিকা, সিরিঞ্জ ও সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে বলা হয়, চলমান প্রাদুর্ভাবের মধ্যেও স্কুলে সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেওয়া জননিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে, যা আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

এর আগে, মানবাধিকার কর্মী ও আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া ২৪ ঘণ্টার মধ্যে হামের টিকার ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, টিকার অভাবে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ