শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি

দর্পণ ডেস্ক / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এ আহ্বান জানান।

বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণীত হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের দীর্ঘ পাঁচ দশকের সংকট, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও স্বৈরতান্ত্রিক কাঠামোর স্থায়ী সমাধানের জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য।

এ সময় এনসিপির নেতারা জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে আটক থাকা সমর্থকদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। গুম কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তাঁরা।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির নেতারা। প্রধান উপদেষ্টার কাছে তাঁরা এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান।

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এনসিপি। আরিফুল ইসলাম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হলেও জাতীয় পার্টি প্রকাশ্যে তাদের হয়ে সক্রিয় ভূমিকা রাখছে। তাই জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ করা উচিত।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এনসিপি নেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ