চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর চৌধুরী বাড়ি বায়তুল ওয়াদুদ জামে মসজিদ সংলগ্ন মাঠে গত ২৪ মার্চ (মঙ্গলবার) দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, কাশিমপুর চৌধুরী বাড়ি বাইতুল ওয়াদুদ জামে মসজিদের উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয় কাশিমপুর চৌধুরী বাড়ি আব্দুল ওয়াদুদ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। মাহফিলটি বিকাল ৩টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নেছার আহমেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, দেলপাড়া হাতেমিয়া তাছাউফ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মহুতারাম, পীরজাদা হযরত মাওলানা শাহ্ মুহাম্মদ আব্দুল হালিম।
এছাড়া অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, তাহফিজুল উম্মাহ্ হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ মুফতি মোরশেদ আলম সিরাজী, মতলব উত্তর মুক্তিরকান্দী জামে মসজিদের খতিব হযরত মাওলানা কাওছার হোসাইন আবেদী, কাশিমপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব হযরত মাওলানা তাজুল ইসলাম, কাশিমপুর দক্ষিণপাড়া ভূইয়াবাড়ী বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মো. মিজানুর রহমান আল-আবেদীসহ বিভিন্ন আলেম-ওলামা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শরীফ ফরাজী। আলহাজ্ব মোজাম্মেল হক (সেলিম) চৌধুরীর সভাপতিত্বে ও কাশিমপুর চৌধুরী বাড়ি বায়তুল ওয়াদুদ জামে মসজিদ খতিব মাওঃ মোঃ মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিমপুর চৌধুরী বাড়ি বায়তুল ওয়াদুদ জামে মসজিদের সভাপতি সাংবাদিক খোরশেদ আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুল্লাহ ভূইয়া, ৪নং ওয়ার্ড ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর বেপারী, ব্যবসায়ী কাজী নজরুল ইসলাম, বোরহান চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতির জন্য আন্তরিকতা জানানো হয়।