শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে সমালোচনায় জামায়াতের এমপি, পরে দুঃখ প্রকাশ

দর্পণ ডেস্ক / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন। পরে তিনি বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ভুল বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।

গত রোববার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান হিসেবে উল্লেখ করেন।

তবে পরবর্তীতে জানা যায়, তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম বর্তমানে জীবিত রয়েছেন। তারা নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করছেন।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

এদিকে তার নির্বাচনি হলফনামার তথ্যও নতুন করে আলোচনায় আসে। হলফনামা অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরে।

বিশ্লেষকদের মতে, জন্মসাল এবং পারিবারিক তথ্যের সঙ্গে সংসদে দেওয়া বক্তব্যের অসঙ্গতির কারণেই বিষয়টি জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চললেও ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সংসদ সদস্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ