শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

২২টি ওয়ানডে বড় সুযোগ: মিরাজ

স্পোর্টস ডেস্ক / ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

চলতি বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মোট ২২টি ওয়ানডে ম্যাচ খেলবে, যা ক্রিকেটারদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

তিন মাস বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার (১১ মার্চ) পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।

মঙ্গলবার (১০ মার্চ) সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, চলতি বছরে ২২টি ওয়ানডে ম্যাচ থাকায় প্রতিটি খেলোয়াড়ের জন্য নিজেকে প্রমাণ করার বড় সুযোগ তৈরি হয়েছে। দলের জন্য সবচেয়ে ভালো ব্যাটিং কম্বিনেশন তৈরি করাই তাদের লক্ষ্য এবং শেষ পর্যন্ত দলের ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, প্রতিটি খেলোয়াড়ের জন্য পারফরম্যান্স ও চ্যালেঞ্জ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত ভালো পারফরম্যান্স করবে এবং দলে অবদান রাখবে, তা পুরো দলের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, সামনে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থাকায় এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। অতীতে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের ভালো সাফল্য ছিল এবং সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যেই দল পরিকল্পনা করছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ