শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দুবাই সামিটে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন প্রধান বিচারপতি

দর্পণ ডেস্ক / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোবাল গভর্নমেন্ট সামিটে বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আধুনিক প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারে আইনি কাঠামো গঠনে প্রয়োজনীয় রেগুলেটরি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এবং বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সামিটে তিনি কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন। তার ভাষণে তিনি প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল ধারা ও এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং অভিযোজনসক্ষম আইনি কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন।

অধিবেশনটির সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাত মন্ত্রিসভার সদস্য মরিয়াম আল হাম্মাদি। এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, আইনজ্ঞ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি উল্লেখ করেন, এআই বর্তমানে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অর্থনীতি ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর যথাযথ ব্যবহারে নৈতিক ও আইনি চ্যালেঞ্জ রয়েছে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক প্রভাব বিবেচনায় নিয়ে এর ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সমন্বিত নীতিমালা প্রয়োজন।

তিনি বিশেষভাবে নাগরিকের ব্যক্তিগত অধিকার সুরক্ষার ওপর জোর দেন এবং বিশ্বনেতাদের আহ্বান জানান, যেন রেগুলেটরি ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে গঠিত হয়। তিনি আরও বলেন, একটি একক দেশীয় আইনি কাঠামো কৃত্রিম বুদ্ধিমত্তার জটিলতা মোকাবিলার জন্য যথেষ্ট নয়। তাই তিনি সিভিল ও কমন ল’ ফ্রেমওয়ার্কের সমন্বয়ে অভিযোজনযোগ্য আইন কাঠামো তৈরির আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য আধুনিক আইনি কাঠামো শুধুমাত্র বর্তমান প্রজন্মের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণও নিশ্চিত করবে। এআই ব্যবস্থাপনায় সঠিক নীতিমালা ও আন্তর্জাতিক সহযোগিতা থাকলে ভবিষ্যতের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি মত প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ