শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

পাকিস্তানে মুক্তি পেলো রাজ-বুবলীর ‘দেয়ালের দেশ’

বিনোদন ডেস্ক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে প্রশংসা কুড়ানো সিনেমা ‘দেয়ালের দেশ’ মুক্তি পেয়েছে পাকিস্তানেও। দেশটির মাল্টিপ্লেক্সে ছবিটি চালানো হচ্ছে বাংলায়। তবে এতে ইংরেজি সাবটাইটেলও রয়েছে। নির্মাতা মিশুক মনিরের এই সিনেমা গত বছরের ঈদে মুক্তি পায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী।

ছুটির দিন শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহে  ‘দেয়ালের দেশ’ মুক্তি পাওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা মিশুক মনি।

তিনি জানান, পাকিস্তানের প্রেক্ষাগৃহে বাংলা ভাষাতেই আজ মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমাটি। তবে দর্শকদের সুবিধার জন্য সিনেমায় ইংরেজি সাবটাইটেল ব্যবহার করা হয়েছে।

পাকিস্তানে  ‘দেয়ালের দেশ’ ডিস্ট্রিবিউশন করছে যুক্তরাষ্ট্রের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। পাকিস্তানের প্রেক্ষাগৃহে নিজের প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে মিশুক মনি বলেন, কয়েকটি দেশেই এ সিনেমা মুক্তি পেয়েছে। এবার পাকিস্তানের মাটিতে বাংলা ভাষায় সিনেমাটি মুক্তি পেল। এটি আমার জন্য বড় প্রাপ্তি।

মিশুক মনি আরও বলেন, গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। আশা করি, পাকিস্তানের দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।

‘দেয়ালের দেশ’ সিনেমার  কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমাটির তিনি অন্যতম প্রযোজকও তিনি। তার প্রথম সিনেমায় প্রথমবারের মতো জুটি গড়েন রাজ ও বুবলী।

সিনেমায় দেখানো হয়,  নিম্নশ্রেণির দুজন মানুষ রাজ ও বুবলীর প্রেম হয়। কিন্তু ঘটনাচক্রে  হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এরপর তার লাশ নিয়েই বসবাস শুরু করেন রাজ।

রহস্যে ভরা কেমিস্ট্রির এমন সিনেমায় রাজ, বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ