শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ

বিনোদন ডেস্ক / ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

মঙ্গলবার ভোরে গুলিবিদ্ধ হলেন বলিউড তারকা গোবিন্দ। জানা গিয়েছে, নিজের রিভলভার থেকেই গুলি লাগে তার পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আপাতত, ক্রিটিক্যাল ইউনিটে ভর্তি তিনি।

গোবিন্দের ম্যানেজার শশী সিংহ সংবাদ সংস্থাকে বলেন, ‘‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। তার পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’’

সংবাদসংস্থা সূত্রে খবর, আনুমানিক ভোর ৪. ৪৫ মিনিটে অঘটন ঘটে। ৬০ বছরের অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে তার পরিবারের পক্ষ থেকে বিশদে এখনও কিছু জানানো হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ