শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

ফের বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম

বিনোদন ডেস্ক / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

ভারতের জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায় ফের বিয়ের পিঁড়িতে বসছেন। আগামী ২ মার্চ সঙ্গীতশিল্পী প্রশমিতা পালের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন অনুপম।

বিয়ে প্রসঙ্গে আনন্দবাজারকে অনুপম বলেন, ‘সই-সাবুদ করেই বিয়েটা হবে। দেখা যাক কী হয়! আমি আশাবাদী বলেই বিয়ে করছি।’

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রশমিতা ও অনুপমের আগে থেকেই বন্ধুত্ব  ছিল। পরে তা প্রেমে পরিণত হয়।

প্রশমিতা বলেন, ‘বিগত এক বছর ধরে আমরা সম্পর্কে রয়েছি। তার পর মনে হল যে, পরবর্তী পর্যায়ে আমরা এগোতে পারি। তার পরেই বিয়ের সিদ্ধান্ত নিই। এছাড়া নতুন জীবনের যাত্রা নিয়ে প্রশমিতা বলেন, ‘নতুন একটা যাত্রা শুরু করতে চলেছি। আমি খুবই আশাবাদী। আমাদের চারপাশে সকলে ভাল থাকলে আমরা ভালই থাকব।’

২০১৫ সালে পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছিলেন অনুপম রায়। প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেম। সেই প্রেম পরিণতি পায় ২০১৫ সালে। বিয়ের ছবছরের মাথায় বিচ্ছেদের কথা ঘোষণা করেন পিয়া ও অনুপম। এর পর গত বছরের নভেম্বরে মাসে অপুপমের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনুপমের প্রাক্তন পিয়া ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন।দু-বার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। এটি হতে যাচ্ছে অনুপমের তৃতীয় বিয়ে।


এই ক্যাটাগরির আরো সংবাদ