শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ঈদে মুক্তি পাচ্ছে ফেরদৌস-পূর্ণিমার ‘জ্যাম’

বিনোদন ডেস্ক / ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
ফেরদৌস-পূর্ণিমা

করোনা পরিস্থিতির কারণে প্রায় অনেকদিন বন্ধ ছিলো ‘জ্যাম’ সিনেমার কাজ। অবশেষে সকল কাজ শেষ করে এই মুহূর্তে সিনেমাটি রয়েছে সম্পাদনার টেবিলে। শুধু তাই নয়, ছবিটি আসছে কোরবানি ঈদে মুক্তি পাবে বলে জানান কৃতাঞ্জলি চলচ্চিত্রের কর্ণধার প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না।

তিনি বলেন, করোনা ও বিভিন্ন কারণে ‘জ্যাম’ সিনেমাটির কাজ শেষ করা হয়ে উঠেনি। সিনেমাটির দুটি গান ও একটি সিকুয়েন্সের কাজ বাদে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সম্পাদনার কাজ চলাকালীন গান ও সিকুয়েন্সের কাজ শেষ করা হবে। এরপর পুরো প্রস্তুত করে সেন্সর বোর্ডে জমা দেয়া হবে।

প্রয়াত নায়ক মান্নার নিজ হাতে গড়া প্রযোজনা প্রতিষ্টান কৃতাঞ্জলি চলচ্চিত্রের ৯ম সিনেমা ‘জ্যাম’। এটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। ছবিটিতে অভিনয় করছেন চম্পা, ফেরদৌস, পূর্ণিমা, ঋতুপর্ণা, আরিফিন শুভসহ অনেকে। প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর মূল ভাবনা থেকে সিনেমাটির কাহিনি লিখেছেন শেলি মান্না।

সবশেষে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে মুক্তি পেয়েছিল এফ আই মানিক পরিচালিত পিতা মাতার আমানত।


এই ক্যাটাগরির আরো সংবাদ