শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

লস অ্যাঞ্জেলেসে শাহরুখ খান আহত

বিনোদন ডেস্ক / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

বলিউড তারকা শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।

মঙ্গলবার এ খবর জানা গেছে হিন্দুস্তান টাইমসের খবরে।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। তিনি এখন বাড়িতে আছেন এবং সেরে উঠছেন।

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বলিউড বাদশা লস অ্যাঞ্জেলেসে শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে ব্যথা পান। রক্তক্ষরণ শুরু হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, শাহরুখের নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। উদ্বেগের কিছু নেই।

শাহরুখ বেশ কয়েক দিন ধরে দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে কোন সিনেমার সেটে এমন দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় শাহরুখ বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

সম্প্রতি দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন শাহরুখ। রোমান্সের খোলস ছেড়ে ভরপুর অ্যাকশনে মন দিয়েছেন তিনি। সামনে মুক্তি পেতে চলেছে তার প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’। সেখানেও পুরো অ্যাকশন মুডে দেখা যাবে এই অভিনেতাকে। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। টুকটাক কিছু প্যাচ শুটিংও চলছে। তেমন কোনো দৃশ্যের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছিলেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ