শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছেন করণ জোহর

বিনোদন ডেস্ক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

গত দু’দশকের বেশি সময় ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। বিনোদন জগতে ২৫টি বসন্ত পার করে এ বার আন্তর্জাতিক স্তরে সম্মানিত হতে চলেছেন বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর।

বলিউডের নামজাদা ব্যক্তিত্ব তিনি। বিতর্কিতও বটে। তবে, বিনোদন জগতে তার অবদান নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। চলতি বছরেই বিনোদন জগতে ২৫তম বর্ষপূর্তি হতে চলেছে তার। জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ বছরেই করণ জোহরের মুকুটে জুড়ল নতুন পালক। বিশ্ব বিনোদনে তার অবদানের কথা মনে রেখে করণকে সম্মানিত করতে চলেছে ব্রিটিশ পার্লামেন্ট।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সব সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্টে সম্মানিত হতে চলেছেন করণ। আগামী ২০ জুন, ওয়েস্টমিনস্টারের প্রাসাদে হতে চলেছে এই অনুষ্ঠান। সেখানে ‘হাউস অফ কমন’ ও ‘হাউস অফ লর্ডস’-এর উপস্থিতিতে সম্মানিত হতে চলেছেন বলিউডের এই খ্যাতনামা প্রযোজক-পরিচালক।

বলিউডে নিজের কর্মজীবন শুরু করেছিলেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে। তার পর ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি অলবিদা না কেহনা’-র মতো জনপ্রিয় ছবি পরিচালনা করে বলিউডে নিজস্ব ঘরানা তৈরি করেছেন করণ।পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও হাত পাকিয়েছেন তিনি। প্রযোজনা করেছেন ‘দোস্তানা’, ‘ডিয়ার জ়িন্দেগি’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিও। এমনকি, করণের একাধিক ছবির শুটিংও হয়েছে ইংল্যান্ডে।

 

ব্রিটেনে ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ় খান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো একাধিক হিট ছবির শুটিং করেছেন করণ। ব্রিটেনের সঙ্গে তার যোগ যে আত্মিক, এ কথাও একাধিক বার বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন এই পরিচালক। এ বার সেই দেশেই সম্মানিত হতে চলেছেন তিনি। চলতি বছরে বিনোদন জগতে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন করণ। সেই উপলক্ষে দীর্ঘ সাত বছর পরে পরিচালনায় ফিরেছেন তিনি। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে তার পরিচালিত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। এই ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিংহ, ধর্মেন্দ্র, শাবানা আজ়মি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী। (সূত্র: আনন্দবাজার)


এই ক্যাটাগরির আরো সংবাদ