শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শাকিবের সঙ্গে বিয়ের তারিখ জানালেন বুবলী

বিনোদন ডেস্ক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

শাকিব-বুবলীর বিয়ে হয়েছিল কবে? আদৌ কি বিয়ে হয়েছিল? শেষ পর্যন্ত ভক্তদের এসব জল্পনা-কল্পনার অবসান ঘটল। বুবলী নিজেই শাকিব খানকে বিয়ে করার তারিখ জানালেন নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে।

সোমবার (৩ অক্টোবর) নিজের ফেসবুকে এই রহস্যের জট খোলেন ‘বসগিরি’ নায়িকা বুবলী।

বুবলী তিনটি ছবি পোস্ট দিয়ে জানান, তার জীবনে স্মরণীয় দুটি তারিখ হল ২০.৭.২০১৮ এবং ২১.৩.২০২০। কারণ এর প্রথমটি তার ও শাকিবের বিয়ের তারিখ এবং দ্বিতীয়টি তাদের সন্তান বীরের জন্মের তারিখ।

 

এ থেকেই স্পষ্ট হয় ২০১৮ সালের ২০ জুলাই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে বন্ধনে আবন্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা।

কদিন আগেই বুবলী জানিয়েছেন তাদের দুজনের পুত্রসন্তানের নাম শেহজাদ খান বীর।

এদিকে বিয়ের তারিখ ঘোষণার পর কমেন্টবক্স ভরে যায় বিভিন্ন ধরনের কমেন্টে। যার কিছু ইতিবাচক, আবার কিছু নেতিবাচক। কেউ কেউ আবার কমেন্টবক্সে শাকিব-বুবলীর বিয়ের কাবিননামাও দেখতে চেয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ