শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ফের জুটি বাঁধলেন ইমরান-আনিসা

বিনোদন ডেস্ক / ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
ইমরান-আনিসা

ফের একসঙ্গে জুটি বাঁধলেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ দিয়ে পরিচিত পাওয়া কণ্ঠশিল্পী আতিয়া আনিসা। নতুন বছরকে সামনে রেখে এই দুই শিল্পী প্রকাশ করতে যাচ্ছেন তাদের নতুন গান। এই জুটির নতুন এই গানের শিরোনাম ‘যদি একদিন’।

রবিউল ইসলাম জীবনের কথায় গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে চিত্রায়ন হয়েছে গানটির ভিডিও। গানচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা। কণ্ঠে সুর তোলার পাশাপাশি গান ভিডিওতেও মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় এই দুই শিল্পীকে।

ইমরান মাহমুদুল বলেন, খুবই রোমান্টিক একটা গান। আনিসার সঙ্গে আমার বেশ কিছু কাজ হয়েছে। সে চমৎকার গায়। গত বছরের শুরুতে প্রকাশিত হওয়া আমাদের ‘মেঘের খামে’ গান ভিডিওটি থেকে অনেক ভালো সারা পেয়েছি। সেই গানটি গল্পভিত্তিক হলেও নতুন এই ‘যদি একদিন’ গানটি নির্মিত হয়েছে একদম গ্ল্যামার বেইজড। এখানে দর্শকরা নতুন কিছু দেখতে পাবে। শ্রোতাদর্শকরা এরইমধ্যে আমাদের কাজে অনেক ভালবাসা প্রকাশ করেছেন। আশা করছি নতুন এই গানটিও তাদের মন জয় করবে।

আতিয়া আনিসা বলেন, এটা আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। প্রথম গান ‘মেঘের খামে’ও ইমরান ভাইয়ার সাথে ছিলো। ওই গানটি থেকে শ্রোতাদর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। নতুন গানটিতে আমাদেরকে একদম নতুনরূপে দেখতে পাবে সবাই। গ্ল্যামার বেইজড কাজ হয়েছে এটাতে, যেটা আমার জন্য একদমই নতুন অভিজ্ঞতা। আর নতুন বছরের শুরুতে গানটি প্রকাশিত হতে যাওয়ায় আমি অনেক বেশি উচ্ছ্বসিত।

তিনি আরও বলেন, ‘যদি একদিন’ গানটির অডিও বেশ আগেই প্রকাশিত হলেও ভিডিও তৈরি করতে একটু সময় লেগেছে। অডিও গানটির মত ভিডিওটিও দর্শকরা সাদরে গ্রহন করবেন বলে আশা রাখছি।

নতুন বছরকে সামনে রেখে আগামী ৫ জানুয়ারি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গান ভিডিওটি অবমুক্ত হবে বলে জানা যায়।

ইমরান মাহমুদুলের সঙ্গে দ্বৈত কন্ঠে ‘মেঘেরই খামে’ গানে প্রশংসিত হয়েছে আনিসা। তাহসান ও শ্রাবন্তী অভিনীত ‘যদি একদিন’ সিনেমার ‘চুপকথা’ গানে ইমরানের সঙ্গে প্লে-ব্যাক করেন। এছাড়াও শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমার ‘ভালোবাসার ফুল’ গানেও ইমরানের সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন তিনি।

এদিকে, নতুন বছরে বেশ কিছু নতুন গান নিয়ে হাজির হবেন ইমরান। এরইমধ্যে শেষ করেছেন কিছু গানের কাজ। অন্যদিকে আনিসারও নতুন বছর বেশ যাবে বলেই ইচ্ছে পোষণ করছেন। কারণ তিনিও তার বেশ কিছু কাজ নিয়ে হাজির হবেন নতুন বছরে।


এই ক্যাটাগরির আরো সংবাদ