শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

কানের রেড কার্পেটে আরিফিন শুভ

বিনোদন ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ মে, ২০২২

প্রতিদিনই রেড কার্পেট আলোকিত করছেন বিশ্বের নানা প্রান্তের তারকারা। সেই ভিড়ে এবার ছিলেন বাংলাদেশের তারকারাও। প্রভাবশালী এই উৎসবের মর্যাদাপূর্ণ রেড কার্পেটে হেঁটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। উৎসবের চতুর্থ দিনে সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বিস্পোকে টাকসিডোর রেড কার্পেটে দেখা মেলে বাংলাদেশি এই পাওয়ার স্টারের।

নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ। এক প্রতিক্রিয়ায় নায়ক জানিয়েছেন, ‘‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো; একেবারে স্বপ্নের বাইরের কোনো কিছুকে ছোঁয়ার মতো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে।

‘‘আমার অসংখ্য ভক্ত-ফ্যান যাঁরা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাঁদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।’’

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়।

সিনেমাটির সর্বশেষ অবস্থা প্রসঙ্গে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারো লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।

সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।


এই ক্যাটাগরির আরো সংবাদ