শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

অমিতাভকে ‘বুড়ো’, ‘মাতাল’ বলে কটাক্ষ! জবাবে যা বললেন

বিনোদন ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

ভক্তদের সুপ্রভাত জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। চেয়েছিলেন, সকাল সকাল তাদের আরও কাছে পৌঁছে যেতে। কিন্তু হিতে বিপরীত হল! অমিতাভ বচ্চনের পোস্টে বয়ে গেল ট্রোল-কটাক্ষের বন্যা। সরাসরি ‘বুঢ্ঢা’ তকমা সেঁটে দেওয়া হল তার নামের পাশে।

চুপ করে থাকার পাত্র নন অমিতাভও। জবাব দিয়েছেন তার দিকে ধেয়ে আসা একাধিক কটূক্তির। এক নেটনাগরিক ব্য়ঙ্গ করে লিখেছিলেন, ‘একটু বেশিই তাড়াতাড়ি সুপ্রভাত বলে ফেললেন না?’

উত্তরে অমিতাভ লেখেন, ‘আপনার এই তির্যক মন্তব্য় পেয়ে আমি বাধিত। আমি সারা রাত ধরে কাজ করছিলাম। সকালে শ্য়ুট শেষ হয়। দেরি করে ঘুম থেকে ওঠায় আমার সুপ্রভাত জানাতেও দেরি হয়। আপনারা ব্য়থিত হলে ক্ষমা চাইছি।’

এর পরেই জনৈক ব্য়ক্তি অমিতাভকে ‘বুড়ো’ সম্বোধন করেন। অভিনেতার সপাটে জবাব, ‘প্রার্থনা করব আপনি দীর্ঘায়ু হন। কিন্তু কেউ যাতে কখনও আপনাকে বুড়ো না বলেন।’

অমিতাভের অনুরাগীরা তার হয়ে প্রতিবাদ করছিলেন ঠিকই। কিন্তু তাদের থামিয়ে দেন অভিনেতা। তাকে ‘অপদার্থ’ বলা হলেও মেজাজ হারাননি অভিনেতা।

এক নেটনাগরিক কটাক্ষ করে লেখেন, ‘মনে হয় উনি দিশি মদ খেয়েছিলেন। তাই সাড়ে এগারোটায় সকাল হয়েছে।’ অমিতাভ জানান, তিনি মদ্য়পান করেন না। কিন্তু অন্য়কে খাওয়ান ঠিকই।

এ ভাবেই একের পর এক ট্রোলের জবাব দিয়েছেন বিগ বি। মেজাজ না হারিয়েও একহাত নিলেন নিন্দুকদের।

সাম্প্রতিক কালে আরও একটি কারণে শিরোনামে উঠে আসেন অমিতাভ। কঙ্গনা রানাউতের ‘ধাকড়’ ছবির একটি গান টুইটে শেয়ার করেও তা মুছে দেন তিনি।

বিষয়টি যদিও ভালো ভাবে নেননি কঙ্গনা। এক সাক্ষাৎকারে সে কথা বলে দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, “মিস্টার বচ্চন (অমিতাভ বচ্চন) আমার ছবির ট্রেলার টুইট করার সঙ্গে সঙ্গে তা ডিলিট করে দিলেন। আপনারা আমার কাছে জানতে চাইতেই পারেন কেন এমন করা হল। কিন্তু উত্তর আমার জানা নেই। আপনারা ওঁদের জিজ্ঞাসা করুন।”

বিতর্ককে পাত্তা দেওয়ার সময় কোথায়! আপাতত অমিতাভের হাতে একগুচ্ছ কাজ। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি। এ ছাড়াও হলিউড ছবি ‘ইন্টার্ন’-এর পুনর্নির্মানে দেখা যাবে তাকে। সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোন। অমিতাভকে দেখা গিয়েছিল ‘ঝুন্ড’ ছবিতেও। দর্শকদের মন জয় করে এই ছবি।


এই ক্যাটাগরির আরো সংবাদ