শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

‘আরআরআর’ ও ‘কেজিএফ ২’ নিয়ে নওয়াজের উপহাস!

বিনোদন ডেস্ক / ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

সাম্প্রতিক সময়ের বড় বাজেটের সিনেমাগুলো নিয়ে তির্যক মন্তব্য করতে দেখা গেল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। তিনি জানান, এই সিনেমাগুলো শুধু বিষ্ময়ের সৃষ্টি করে আর চমক আনে। এমনকি এগুলো শুধু ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স বলেও মত দেন তিনি। 

শুধু তাই নয়, এই বলি অভিনেতা জানতে চান, ‘আসল সিনেমা কোথায়?’ নওয়াজ এটাও জানান, এই বিগ বাজেটের সিনেমাগুলোর সাফল্য দেখলেই তার মনে সিনেমা হলে মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন জাগে। সঙ্গে ওটিটি-কে ধন্যবাদ জানান, ভালো সিনেমা দেখার সুযোগ করে দেয়ার জন্য।

সম্প্রতি এসএস রাজামৌলির ‘আরআরআর’, প্রশান্ত নীলের ‘কেজিএফ ২’ মুক্তি পেয়েছে সিনেমা হলে। গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, আর সেদিনই ১৩৪.৫০ কোটির ব্যবসা করে। সিনেমাটি গোটা বিশ্বে মাত্র একদিনে ৭০০ কোটির ব্যবসা করে ফেলে।

আর ‘আরআরআর’ মুক্তি পায় গত ২৫ মার্চ। চারদিনে সিনেমাটি ব্যবসা করে ২৪৬ কোটির। আর ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করে ১৬ দিনে। এছাড়া বিবেক অগ্নিহোত্রির ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রথম হিন্দি সিনেমা, যা করোনার পরে ২৫০ কোটির ঘরে পা রেখেছে।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেয়া সাক্ষাৎকারে নওয়াজকে বলতে শোনা যায়, ‘করোনার লকডাউনের সময় মানুষ ওয়ার্ল্ড ফিল্ম দেখেছে। ভেবেছিলাম তাদের স্বাদ বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে, তাতে মনে হচ্ছে- স্কিল গেছে তেল আনতে। সবাইকে শুধু অতিমাত্রায় বিনোদন দাও, তাতেই সিনেমা হিট হবে।’

সঙ্গে নওয়াজ আরও বলেন, এখন কম বাজেট, মাঝারি বাজেটের সিনেমা হলে মুক্তি পাওয়াই অসম্ভব হয়ে পড়েছে। একমাত্র বড় বাজেটের সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

এই অভিনেতার কথায়, ‘এই সমস্ত সিনেমা দেখেই সবাই অবাক হচ্ছে। প্লেন চলছে পানিতে, মাছ উড়ছে আকাশে। এগুলো হল- ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই। ভাগ্য ভালো ওটিটি-র কারণে আমরা এখনও কিছু ভালো ছবি দেখতে পাচ্ছি- কোডা, কিং রিচার্ড-এর মতো।’ সূত্র- হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ