শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

‘বিষপান’ করেছেন অমিত হাসানের স্ত্রী!

বিনোদন ডেস্ক / ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

দুই যুগ পেরিয়েও ঢালিউডে সর্বময় পদচারণা অমিত হাসানের। দিনে দিনে অভিনয় দক্ষতা দিয়ে হয়ে উঠেছেন দেশের জনপ্রিয় তারকা। তবে বর্তমানে খল-চরিত্রে বেশি দেখা যায় তাকে।

অমিত হাসান তার ক্যারিয়ারে অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন। চরিত্রের প্রয়োজনে তাকে বহু রোম্যান্টিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছে।

আর এবার রঙিন পর্দায় নায়িকাদের সঙ্গে স্বামীকে রোম্যান্টিক হতে দেখে কেমন লাগে, প্রথমবারের মতো সে কথা জানিয়েছেন অমিত হাসানের স্ত্রী অনন্যা।

শনিবার (১৬ এপ্রিল) নায়ক সাইমন সাদিক তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে সাইমনের সঙ্গে আলাপকালে স্বামীর রোম্যান্টিক দৃশ্যের অভিনয় প্রসঙ্গে কথা বলতে দেখা যায় অনন্যাকে।

এক প্রশ্নে অমিতপত্নী বলেন, ‘আমি উপভোগ করি। কারণ আমি জেনেশুনে বিষপান করেছি! নায়কের স্ত্রী হওয়া মানে তো বিষ পান করা। এটা হজম করতে হবে। একশ’টা নায়িকার সঙ্গে সে কাজ করে। সেটা জেনেশুনেই কিন্তু আসতে হয়েছে আমাকে। ’

তবে একেবারেই যে নায়িকাদের সঙ্গে শুটিং করায় খারাপ লাগেনি সেরকমও নয় বলে জানান অমিত পত্নী।

অনন্যা আরও জানান, “একবার রাঙামাটিতে পপির সঙ্গে রোম্যান্টিক দৃশ্য দেখে মন খারাপ হয়েছিল তার। এ নিয়ে অমিত হাসানের সঙ্গে ঝগড়াও করেছিলেন। তবে একদিনের ঝগড়ার পর বুঝতে পারেন এটা অভিনয়। তিনি উপলদ্ধি করতে পারেন ব্যক্তিগত জীবন ও অভিনয় দুইটা ভিন্ন বিষয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ