শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

অস্কার মঞ্চে চড়, মামলার বিষয়ে সিদ্ধান্ত জানালেন ক্রীস

বিনোদন ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২

অস্কার মঞ্চে সপাটে চড় খেয়েছিলেন ক্রিস রক। মার খেলেও আইনি প্রতিশোধ নেবেন না ক্রিস। জানিয়ে দিলেন সিদ্ধান্ত। অভিনেতা উইল স্মিথের বিরুদ্ধে মামলা দায়ের করতে অস্বীকার কৌতুকশিল্পী-সঞ্চালকের।

৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চ। কে কোন ছবির জন্য পুরস্কার পেলেন? সেই আলোচনা করতে ভুলে গিয়েছে মানুষ। ২০২২ সালের অস্কার বলতেই মানুষের চোখের সামনে ভাসছে, চড়, থাপ্পড়! অস্কারের মঞ্চে সঞ্চালক কমেডিয়ান ক্রিসকে সপাটে চড় মেরেছেন অভিনেতা উইল।

অ্যালোপেশিয়ায় আক্রান্ত উইল ঘরনি জাদা পিঙ্কেটের মাথার কম চুল নিয়ে ‌ঠাট্টা করেছেন ক্রিস। তিনি বলেছেন, “আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি, যেখানে পিঙ্কেট অভিনয় করবেন।” ১৯৯৭ সালের ছবি ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। সেই প্রসঙ্গে ক্রিসের এই মস্করা।

উইলের হাতে চড় খাওয়ার পরেও মাথা ঠান্ডা রেখে সঞ্চালনা চালিয়ে যাওয়ার জন্য মুগ্ধ হয়েছেন অনেকে। উল্টো দিকে উইলের স্ত্রীর রোগ নিয়ে ঠাট্টা করার জন্য সমালোচিতও হয়েছেন ক্রিস।

লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, উইলের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজি হননি ক্রিস। কিন্তু একইসঙ্গে জানানো হয়েছে, ক্রিস যদি পরবর্তী কালে মামলা দায়ের করতে চান, পুলিশ বিভাগ মামলা নেবে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ