শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’

বিনোদন ডেস্ক / ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ মার্চ, ২০২২

বন্ধ হতে চলেছে ভারতের জনপ্রিয় টিভি-শো ‘দ্য কপিল শর্মা শো’। 

জানা গিয়েছে, অস্থায়ীভাবে এই শোয়ের শুটিং কয়েকদিন বন্ধ থাকবে। আর যার মূল কারণ কপিল শর্মা নিজেই।

মানুষের মন খারাপকে ভালো করে তুলবার ওষুধ হয়ে উঠেছিলো এই শো। যার কারণেই প্রথম থেকেই ‘দ্য কপিল শর্মা শো’র টিআরপি দারুণ। এই শো দেখে হাসিতে ফেটে পড়েন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। শুধু তাই নয়, বলিউড সিনেমার প্রচারের নতুন প্ল্যাটফর্ম হল ‘দ্য কপিল শর্মা শো’।

তবে হঠাৎ করেই শোনা যায় বন্ধের পথে এই শো। প্রশ্ন উঠেছে কেনো বন্ধের পথে জনপ্রিয় এই শো?

গণমাধ্যমের খবর অনুযায়ী, কপিল শর্মা আগামী একমাস বিশেষ এক শোয়ের জন্য আমেরিকায় থাকবেন। আর সেই কারণেই অস্থায়ীভাবে শুটিং বন্ধ থাকবে ‘দ্য কপিল শর্মা শো’র।

আরও জানা গিয়েছে, এমনিতেই কপিল শর্মা শোয়ের নতুন সিজন আসার কথা। শোয়ের ধরণও নাকি বদলে দেবে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই কারণেই অস্থায়ীভাবে শোটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ