শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞার পরও ঢাকায় সানি লিওন!

রিপোটারের নাম / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত একটি নাম…সানি লিওন। এই বলিউড অভিনেত্রী বাংলাদেশে আসছেন একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে এমন খবরে বেশ আগ্রহ নিয়েই অপেক্ষায় ছিলেন অনেকে। 

কিন্তু তথ্য মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় আটকে যায় তার সফর।

তবে সরকারের নিষেধাজ্ঞার পরও শনিবার আলোচিত এই অভিনেত্রী বাংলাদেশে আসেন…এদিন বিকালে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সাথে নিয়ে ঢাকা বিমানবন্দরে সানির পৌঁছানোর পরপরই বিষয়টি চাউর হয়।

ঢাকায় পা রেখেই নিজের ফেইসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন…সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে.. পেছনে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা সাইনবোর্ডও রয়েছে…আর ছবির ক্যাপশনে লেখা হয়েছে  ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, গানবাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতেই ঢাকায় এসেছেন এই অভিনেত্রী।

ঢাকায় আসার পর সানি লিওনকে বরণও করেন কৌশিক হোসেন তাপস।

পরে স্বামী ওয়েবার ও  গানবাংলার কর্ণধার তাপসের সঙ্গে একটি সেলফি নিজের ফেসবুক পেজে পোস্ট করেন সানি লিওন…আর  ক্যাপশনে লিখেছেন, Time to have some fun with family in Dhaka!

সরকারের নিষেধাজ্ঞার পরও কিভাবে এই অভিনেত্রী বাংলাদেশে এলেন তা নিয়ে প্রশ্ন উঠছে নেট দুনিয়ায়।

আর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তাপসের বক্তব্যও জানা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ