শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ন্যান্সির ঘরে আসছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক / ২৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি আবারও মা হতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ন্যান্সি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে এই খবর জানিয়েছেন। 

আগামী জুলাই মাসে এই নতুন অতিথি তাদের ঘর আলো করে পৃথিবীতে আগমন করবেন বলে জানা গেছে।

ভিডিওটির ক্যাপশনে ন্যান্সি তার স্বামী মহসিন মেহেদীকে অভিনন্দন জানান। ভিডিওটি ন্যান্সি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যার শিরোনামে লেখেন, ‘মেহনাজের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।’

আরও লেখেন, ‘মেহনাজ, পরিবার তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে (বেবি)।’

মহসিন মেহেদী ও ন্যান্সির বাগদান থেকে শুরু করে বিয়ের বিভিন্ন সময়ের স্থিরচিত্র ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির শেষের দিকে প্রেগন্যান্সি পরীক্ষার কিটের ছবি দেখা যায়। আর সবশেষে আলট্রাসনোগ্রাফিতে মাতৃগর্ভে একটি শিশুর উপস্থিতি দেখিয়েছেন তিনি।

এ বিষয়ে ন্যানসির স্বামী গীতিকার মহসিন মেহেদী গণমাধ্যমকে বলেন, ‘এটা একটা রোমাঞ্চকর অনুভূতি। এর আগে ন্যানসির সিজারের সময় কিছু জটিলতা হয়েছিল, তাই তার আবারও মা হতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। আমরা সবার কাছে দোয়া চাই, যেন বাচ্চাটি সুন্দরভাবে পৃথিবীতে আসতে পারে।’

সংগীতশিল্পী ন্যান্সির রোদেলা ও নায়লা নামে আরও দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। এটি তার তৃতীয় সংসার।


এই ক্যাটাগরির আরো সংবাদ