শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

করোনার ভয়ে কাঁপছেন ‘টাইগার’ সালমান!

বিনোদন ডেস্ক / ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

ডিসেম্বর থেকেই একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। এদিকে এখনও বাকি ‘টাইগার ৩’র শ্যুট। যা খুব শিগগিরই শুরু করতে চলেছেন সালমান খান। তবে শোনা যাচ্ছে যাতে সেটে কোনওভাবে করোনা সংক্রমণ না ছড়ায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছেন ভাইজান। 

আসলে ডিসেম্বর থেকেই একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলছে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছেন না সালমান নিজেও। তাই সেটে এমন সকলকেই রাখতে চাইছেন যাদের ছাড়া কোনওভাবেই কাজ করা সম্ভব নয়।

‘টাইগার ৩’র সেটের এক সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী খুব কম সংখ্যক ক্রু নিয়েই বাদবাকি শ্যুট করার কথা ভেবেছেন সালমান।

খুব জলদি ইমরান খানের সাথে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করবেন অভিনেতা। তার জন্য সেটে উপস্থিত থাকবেন একজন ফাইট কোঅর্ডিনেটর এবং তার একটি বড় দল। সালমান নিজে নজর রাখছেন যাতে সবাই কোভিড প্রোটোকল মেনে চলে।

প্রসঙ্গত, ‘টাইগার ৩’র শ্যুটে কিছুদিনের মধ্যে যোগ দেবেন ক্যাটরিনা কাইফও। দিন পনেরোর একটা শিডিউল আছে। সঙ্গে ‘টাইগার ৩’-এ সালমানের সাথে শ্যুট করার কথা আছে শাহরুখ খানেরও।

তুরস্ক, রাশিয়ার মতো দেশ ঘুরে শ্যুট হচ্ছে ‘টাইগার ৩’ সিনেমার।সালমনের হিট ফ্র্যাঞ্চায়েজির পরবর্তী ছবির মুক্তির অপেক্ষায় আছেন একটা বড় অংশ।

প্রসঙ্গত, বর্তমানে করোনা আক্রান্ত বলিউড অভিনেতাদের মধ্যে নাম আছে অর্জুন কাপুর, রিয়া কাপুর, একতা কাপুর, সুমনা চক্রবর্তীদের।

সূত্র: হিন্দুস্তান টাইমস


এই ক্যাটাগরির আরো সংবাদ