শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি

বিনোদন ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

দেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিবারে নতুন অতিথি আসছে। বাবা হতে চলেছেন তিনি। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথমবার সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।
 
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উক্তি শেয়ার করে ফারুকী নিজেই সুখবরটি জানিয়েছেন।
ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘যখন তোমার জন্ম হয়, তখন একই সাথে আসলে, জন্ম হয় আমাদেরও, আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি, কিছুটা লিখে না আমায়?’
ফারুকী আরও লেখেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে- “তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না?” “সে কেনো সবকিছুতে অনুপস্থিত?” অনুপস্থিত কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’
 
২০১০ সালে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে।
তবে এ বছরের শুরুতেই তাদের ঘরে নতুন অতিথি আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি তিশাও কাজ থেকে বিরতিতে ছিলেন। সব জল্পনা-কল্পনাকে ছাপিয়ে অবশেষে আজ সুখবরটা দিয়েই দলেন ফারুকী।


এই ক্যাটাগরির আরো সংবাদ