শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

বিমানবন্দরে আটকে দেয়া হল জ্যাকলিনকে

বিনোদন ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

মুম্বাই বিমানবন্দরে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের পথ আটকানো হল। ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র নোটিসের পরেই এই ঘটনা ঘটল। ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে জ্যাকলিনের বিদেশ যাওয়া আটকে গেল।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে‌ছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে।

এদিকে ৯ লক্ষ টাকার পার্সি বিড়াল, ৫২ লক্ষ টাকার একটি ঘোড়া— এ রকমই মোট ১০ কোটি টাকার উপহার পেয়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। উপহারদাতা, প্রতারণায় অভিযুক্ত সেই সুকেশ চন্দ্রশেখর। সাম্প্রতিকতম চার্জশিটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এমনই দাবি করেছে।

জানা যায়, সুকেশের সঙ্গে চেন্নাইতে চার বার দেখা হয়েছিল শ্রীলঙ্কার অভিনেত্রীর। ইডির দাবি, সুকেশ নাকি জ্যাকলিনের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থাও করে দিয়েছিলেন যাতে তাদের দেখা করায় কোনও বাধা না পড়ে। তা ছাড়া সুকেশ জেলে থাকাকালীনও জ্যাকলিন তার সঙ্গে কথা বলতেন ফোনে।


এই ক্যাটাগরির আরো সংবাদ