শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

পদবি পরিবর্তন করছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ভারতীয় সমাজে প্রচলিত প্রথা অনুযায়ী বিয়ের পর স্বামীর পদবি নিজের নামের সঙ্গে জুড়ে নেন নব বধূরা। এবার এই রীতি আপন করে নিতে চলেছেন বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে বিয়ের পর সব সিনেমায় ভিকি কৌশল -এর পদবি ব্যবহার করবেন তিনি।

এই নিয়ে আপাতত ক্যাটরিনার পক্ষ থেকে কোনও মন্তব্য না পাওয়া গেলেও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ক্যাটরিনা যদি নাম বদলানোর সিদ্ধান্ত নেন, তাহলে তার আগামী সিনেমা টাইগার-৩’র ক্রেডিটে তার নাম ক্যাটরিনা কাইফের জায়গায় ক্যাটরিনা কাইফ কৌশল হিসেবেই দেখা যাবে।

তবে বলিউডে এ ঘটনা প্রথম নয়। এর আগে করিনা কাপুর, সোনম কাপুরও বিয়ের পর নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন স্বামীর পদবি। সেই পথেই এবার হাঁটতে চলেছেন ক্যাটরিনা।

এসব ছাড়িয়ে এখন বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে তাদের বিয়ের আয়োজনের গুঞ্জন। রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরার বিলাসবহুল রিসোর্টে নাকি তাদের বিয়ের অনুষ্ঠান হবে।

এদিকে, নতুন ফ্ল্যাটও কিনে ফেলেছেন ভিকি-ক্যাট। বিয়ের পর এখানেই সংসার পাততে চলেছেন তারা।

জানা গেছে, দিওয়ালির দিনই নাকি বাগদান সেরে ফেলেছেন তারা। বলিউড পরিচালক কবির খানের বাড়িতে বসেছিল সেই এনগেজমেন্টের আসর। ওই অনুষ্ঠানে ক্যাটরিনার মা সুজান, বোন ইসাবেল, ভিকির বাবা শ্যাম কৌশল, মা বীণা কৌশল ও ভাই সানি কৌশল উপস্থিত ছিলেন।

সূত্র : সংবাদ প্রতিদিন


এই ক্যাটাগরির আরো সংবাদ