শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেলেন বাঁধন

বিনোদন ডেস্ক / ৩১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য সেরা হয়েছেন তিনি। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন সিটি কাউন্সিলের এই পুরস্কার আয়োজকদের ফেইসবুক পাতায় জানানো হয়।

অ্যাপসা’র ১৪তম আসর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে আজ বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি অংশ নেয়। তার মধ্যে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে স্বীকৃতি পেলেন বাঁধন। এ শাখায় বাঁধন ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন চার দেশের আরও চার অভিনেত্রী।

এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি পেয়েছে জাপানি চলচ্চিত্র ‘ড্রাইভ মাই কার’।

চলচ্চিত্র নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ রেহানা মরিয়ম নূরের জন্য জুরি গ্র্যান্ড প্রাইজ পেয়েছেন। যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘দ্য ড্রোভারস ওয়াইফ দ্য লেজেন্ড অব মলি জনসন’ এর নির্মাতা লেহ পারসেল।


এই ক্যাটাগরির আরো সংবাদ