শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

আসছে মমর নতুন ছবি

বিনোদন ডেস্ক / ৩০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

অভিনয় ক্যারিয়ারের শুরুতেই তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ নামের ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এরপর নাটকের অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন এই অভিনেত্রী। তবে মাঝে মধ্যে ছবিতেও অভিনয় করেন। কিন্তু সেই ছবিগুলোর জন্য তেমনভাবে কোনো আলোচনায় জায়গা করে নিতে পারেননি এই অভিনেত্রী।

চলতি বছর তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’ নামের একটি ছবিতেও অভিনয়ে দেখা গেছে মমকে। সেটির জন্যেও বিশেষভাবে আলোচনায় জায়গা পাননি তিনি। তাহলে কি মম ছবির অভিনয়ে গুরুত্ব হারাচ্ছেন। এমন কথা চাউর হয়েছে মিডিয়া পাড়ায়। এ অবস্থাতেই আগামী মাসে অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবি মুক্তি পাবে।

এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মম। এটি নিয়ে সিনেপাড়ায় বিভিন্ন ধরনের আলোচনা চলছে। মম কী এ ছবির মাধ্যমে দর্শক টানতে পারবেন নাকি আগেরগুলোর মতো গড়পড়তাভাবে সাড়া পাবেন। তবে এসব ভাবনাকে একদমই পাত্তা দিচ্ছেন না তিনি।

এ প্রসঙ্গে মম বলেন, আমি অভিনয়ে সব সময় মনযোগ দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করি। এটিতেও ঠিক তাই করেছি। আমার কাজটি আমি পরিচালকের নির্দেশ মতো করার চেষ্ঠা করেছি। তবে একজন নয় পুরো টিম ওয়ার্ক এটি। সবার যার যার জায়গায় সেরাটা দিলেই কাজটি সুন্দর হয়। দর্শকই বিচার করবেন আমি কেমন অভিনয় করেছি। তবে আমি এটির সফলতা নিয়ে আশাবাদী।

এদিকে পুরো করোনাকালেই অভিনয়ে কম সময় দিচ্ছেন মম। সম্প্রতি ‘ওরা সাতজন’ নামের একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। ছবির পাশাপাশি ‘সৎ মা’ নামের তার অভিনীত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে টিভিতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ