শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ফের বাংলাদেশে পাড়ি জমাচ্ছেন পার্নো

বিনোদন ডেস্ক / ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ফের বাংলাদেশের ছবিতে অন্যতম মুখ্য ভূমিকায় দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী পার্নো মিত্র-কে। ছবির নাম ‘বিলডাকিনী’। জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম থাকবেন পার্নোর বিপরীতে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা পরিচালক ফজলুল কবীর তুহিন। 

মূলত নারীশক্তি এবং নারীশক্তির উত্থান নিয়েই তৈরী হচ্ছে এই ছবি। মাতৃত্বের স্বাধীনতার গল্প। পার্নোর বিপরীতে অভিনেতা মোশারফ করিম-কে দেখা যাবে, সে কথাও জানালেন পরিচালক নিজেই।

অভিনেত্রী পার্নোকে নেয়া প্রসঙ্গে পরিচালকের দাবি, চিত্রনাট্যে গ্রামের মেয়ের যে চরিত্রের বর্ণনা রয়েছে তাঁর জন্য একেবারে উপযুক্ত পার্নো। তাঁর দাবি, চিত্রনাট্য লেখার প্রথম থেকেই পার্নোই নাকি তাঁর ভাবনায় ছিল। একটি উপন্যাসকে ভিত করেই তৈরি হবে ‘বিলডাকিনী’।

আগামী ডিসেম্বরেই রাজশাহীর একটি গ্রামেই হবে এই ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২-এর এপ্রিলেই মুক্তি পাবে ‘বিলডাকিনী’। এমনটাই জানিয়েছেন পরিচালক।

এর আগে ২০১৬ সালে ঢাকায় এসে ‘ডুব’ ছবিতে শ্যুটিং করেছিলেন পার্নো। সে ছবিতে ছিলেন প্রয়াত শক্তিমান অভনেতা ইরফান খানও। কলকাতার ছবি সমালোচকদের কাছেও ওই ছবি দারুণভাবে সমাদৃত হলেও দানা বেঁধেছিল বিতর্ক। বাংলাদেশের দর্শকের বিরাট এক অংশের অভিযোগ ছিল, ‘ডুব’ সিনেমাটি নাকি জনপ্রিয় সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনকে কেন্দ্র করে তৈরি।

‘ডুব’-এর পর ফের একবার বাংলাদেশের ছবিতে সুযোগ পেলেন কলকাতার এই অভনেত্রী। এ প্রসঙ্গে পার্নো জানান, ছবির চিত্রনাট্য একবার পড়েই তাঁর বেশ মনে ধরেছিল। এরপর যখন শুনলেন- এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন মোশারফ করিম-এর মতো দক্ষ ও জনপ্রিয় অভিনেতা, তখন বেশ খুশিই হয়েছিলেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ