শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সাতপাকে বাঁধা পড়ছেন ক্যাটরিনা-ভিকি

বিনোদন ডেস্ক / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী ক্যাটরিনার পোশাক বানানোর প্রস্তুতি শুরু করেছেন। দুই পরিবারেই চলছে শেষ মুহূর্তের ধুমধাম আয়োজনের প্রস্তুতি।

ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র বলছে, ক্যাটরিনা-ভিকির বিয়ের খবর সঠিক। চলতি বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যেই বিয়ে করবেন তারা। ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর ডিজাইনের পোশাকে বিয়ের জন্য ক্যাটরিনা বেছে নিয়েছেন ‘র সিল্ক’।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও জানা গেছে, চার বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা-ভিকি। যদিও সম্পর্ক নিয়ে আজ পর্যন্ত একটি মন্তব্যও করেননি তারা। বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে তাদের দু’জনকে, তবে জনসমক্ষে বজায় রেখেছেন দূরত্ব। দু’জনে একসঙ্গে ছুটি কাটাতেও বাইরে গিয়েছেন। একই সময়ে সামাজিক মাধ্যমে ছবি দিলেও ‘সিঙ্গল’ ছবি শেয়ার করেছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে এই লুকোচুরি কমেছে তাদের। ভিকি অভিনীত ‘সর্দার উধম’র প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। ক্যামেরার সামনেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন।

কিছুদিন আগে ক্যাটরিনার সঙ্গে ভিকির বাগদানের খবর ছড়িয়ে পড়ে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত ১৮ আগস্ট গোপনে রোকা অনুষ্ঠানের মাধ্যমে তারা বাগদান সেরেছেন। যদিও এই দুই তারকার টিমের পক্ষ থেকে এ খবর উড়িয়ে দেওয়া হয়েছিল।

এদিকে, ক্যাটরিনা-ভিকির বিয়ের গুঞ্জনে উচ্ছ্বসিত ভক্তরা। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক, আনুশকা-বিরাটের পর বলিউড হয়তো আবারও পেতে চলেছে তারকা জুটি।

সূত্র: ইন্ডিয়া টাইমস


এই ক্যাটাগরির আরো সংবাদ