শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

বিচ্ছেদ-টাকা দুটোই চান শ্রাবন্তী

বিনোদন ডেস্ক / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

বিয়ে, বিচ্ছেদ ও নতুন সম্পর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়ে থাকেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এই নায়িকার তৃতীয় সংসার ভাঙনের মুখে। স্বামী রোশানের সঙ্গে মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর ধরেই আলাদা থাকছেন তারা। এবার তৃতীয় বিয়ে থেকে মুক্তি পেতে আদালতে মামলা করেছেন এই অভিনেত্রী। তবে শুধু বিচ্ছেদ নয়, সঙ্গে টাকাও চেয়েছেন তিনি।

জানা গেছে, বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণের খরচ চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী।

রোশানের আইনজীবী শ্যামল মণ্ডল ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে বলেন, ‘শ্রাবন্তী রোশানের কাছ থেকে বিবাহবিচ্ছেদ চেয়েছেন। শুধু বিচ্ছেদ নয়, রোশানের কাছ থেকে ভরণপোষণের খরচ হিসেবে বেশ কিছু অর্থ দাবি করেছেন তিনি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।’

এর আগে, চলতি বছরের জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান, এই আবেদন করে মামলা দায়ের করেন তৃতীয় স্বামী রোশান। বেশ কয়েকবার এ মামলার শুনানি হয়েছে। নির্দিষ্ট তারিখে নিজে না এলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দিয়েছেন নায়িকা।

গেল ১৬ সেপ্টেম্বর রোশানের আইনজীবীর কাছে শ্রাবন্তীর জবাব পৌঁছায়। সেই জবাবে স্পষ্ট লেখা রয়েছে যে, তিনি বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। রোশানের সঙ্গে সংসার করা শ্রাবন্তীর পক্ষে একেবারেই সম্ভব নয়। রোশানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও করেছেন তিনি। আগামী ১০ ডিসেম্বর এ মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে তৃতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন টালিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। আপাতত স্বামীকে ভুলে কোনো এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। এমন অবস্থায়ও তিক্ততা ভুলে আবারও তার সঙ্গে সংসার করতে চান রোশান সিং।

এদিকে শ্রাবন্তীর অভাববোধ বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন রোশান। সপ্তাহখানেক আগে রোশান তার ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, ‘মাই কণ্ডিশন’। এর মাধ্যমে রোশান বোঝাতে চাইছেন, শ্রাবন্তীকে ছাড়া তিনি বড় একা!

গেল বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন। প্রয়াত এ তারকার ছবি দিয়ে রোশান বোঝাতে চেয়েছেন, সুশান্তের মতো তিনিও নিঃসঙ্গ। সুশান্তের মতো হতাশা, অবসাদে ডুবে যাচ্ছেন রোশান। সুশান্তের মতো তিনি নিজেকে শেষ করেও দিতে পারেন!


এই ক্যাটাগরির আরো সংবাদ