শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

আজও জামিন পাননি শাহরুখপুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক / ৩৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

আজও জামিন পাননি বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় আরিয়ানকে। এ সময় তার আইনজীবী জামিন আবেদন করলে তা নাকচ করে বিচারকি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) রিমান্ড বাড়ানোর আবেদন করলে তা-ও নাকচ করেন আদালত।

এক প্রতিবেদনে জানিয়েছে, আরিয়ান খানসহ আরো ৭ জনকে বিচারকি হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত বিচারকি হেফাজতে থাকবেন তারা। এ রায়ের পরপরই আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্দে অন্তবর্তীকালীন ও পূর্ণ জামিন আবেদন করেছেন। শুক্রবার (৮ অক্টোবর) এ শোনানি অনুষ্ঠিত হবে।

এদিকে আরিয়ান ও অন্য গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন গান্ধী নগর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে এনসিবি দাবি করেছিল, আরিয়ানের হোয়াটঅ্যাপ চ্যাটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত।

গত ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়ার উদ্দেশ্যে রওনা হওয়া একটি প্রমোদতরী থেকে আরিয়ানসহ আট জনকে আটক করে এনসিবি। রেভ পার্টিতে মাদক সেবনের দায়ে তাদের আটক করা হয়। পরবর্তী সময়ে জেরার পর তাদের গ্রেপ্তার করে এনসিবি।

জানা যায়, কোর্ডেলিয়া নামের প্রমোদতরীটি মুম্বাই থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা হয়ে মাঝ সমুদ্রে যাওয়ার পর পার্টি শুরু হয়। এরপর এনসিবি কর্মকর্তারা অভিযান চালিয়ে বুঝতে পারেন সেখানে মাদক পার্টি চলছে। এই প্রমোদতরী থেকে কোকেইন, হাশিশ, এমডি-এর মতো মাদক পাওয়া গেছে বলে দাবি করেছে এনসিবি। গত ৪ অক্টোবর তাদের আদালতে তোলা হয়। পরে ৭ অক্টোবর পর্যন্ত তাদের এনসিবির হেফাজেত রাখার নির্দেশ দেন আদালত।


এই ক্যাটাগরির আরো সংবাদ